নির্বাচন সুষ্ঠু হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে: ওবায়দুল কাদের

রংপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২৩, ১৯:৪৫ আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০০:০১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে, যত বিষোদগার ও প্রপাগান্ডা করা হোক না কেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে।’

আগামীকাল (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশ করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১ আগস্ট) মহাসমাবেশস্থলের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা দল। অস্ত্রের মুখে আসেনি। আগুনসন্ত্রাস করে আসেনি। প্রশাসন আছে, সেখানে আমরা হস্তক্ষেপ করবো না। তবে দলের গায়ে হাত দিতে এলে ছেড়ে দেওয়া হবে না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি এত বিক্ষোভ সমাবেশ করছে, কিন্তু তাতে জনগণ নেই। সাধারণ মানুষ তাদের আন্দোলনের সঙ্গে নেই, কোনও দিন থাকবেও না।’

তিনি বলেন, ‘রংপুর এরশাদের ঘাঁটি বলে পরিচিত বলতে চাই না। স্থানীয় সরকার আর জাতীয় নির্বাচনের ফল এক নয়। মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে, তারা ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আর কাল বুধবার রংপুর থেকেই শুরু হবে নির্বাচনি প্রচারণা।’

রংপুরের মঙ্গাকে প্রধানমন্ত্রী জাদুঘরে পাঠিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘রংপুর একসময় মঙ্গাপীড়িত ছিল। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর এখন মঙ্গা নেই। মানুষ শান্তিতে আছে।’

তিনি বলেন, ‘বুধবারের প্রধানমন্ত্রীর জনসভায় নিয়ে মানুষের মাঝে যে উচ্ছ্বাস, উৎসাহ-উদ্দীপনা দেখেছি, তাতে আমরা নিশ্চিত মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।’

এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যান্য নেতা তার সঙ্গে ছিলেন।

/এফআর/এমওএফ/
টাইমলাইন: রংপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ
০১ আগস্ট ২০২৩, ১৯:৪৫
নির্বাচন সুষ্ঠু হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে: ওবায়দুল কাদের
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক