রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে: নানক

রংপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২৩, ২০:০৫আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০০:০০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এটি হবে স্মরণকালের বৃহত্তম জনসভা। জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি বলেই এই কর্মসূচি হাতে নিয়েছি। এই জনসভা নির্বাচনি জনসভা। এর মধ্য দিয়ে আমাদের ক্যাম্পেইন শুরু হলো।’ 

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের উন্নয়ন ঘিরে জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উল্লেখ করে নানক বলেন, ‘এর মধ্য দিয়ে এই অঞ্চলের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।’

সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা এবং প্রত্যন্ত এলাকার মানুষ জনসভায় আসবেন। নেতাকর্মীদের মাধ্যমে আমরা সর্বশেষ খবর নিয়ে জেনেছি, এখানে মানুষের ঢল নামবে। রংপুরের পুত্রবধূকে স্বাগত জানাতে সড়কের পাশজুড়ে থাকবেন এলাকাবাসী। ইতোমধ্যে অনেকে সেসব প্রস্তুতি সেরে অধীর আগ্রহে পুত্রবধূর অপেক্ষায় রয়েছেন।’

সমাবেশস্থল পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

/এএম/
টাইমলাইন: রংপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ
০১ আগস্ট ২০২৩, ২০:০৫
রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে: নানক
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
সর্বশেষ খবর
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
সুশাসন কোথায়, চারদিকে কেবলই অনিশ্চয়তা
সুশাসন কোথায়, চারদিকে কেবলই অনিশ্চয়তা
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান