ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার মুহতামিম গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ১৮:৫৪ আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮:৫৪

পঞ্চগড়ের বোদা পৌরসভায় ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৭ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতার আল আমিন (২৯) পৌরসভার সাতখামার আল জামিয়াতুল আশরাফিয়া মহিউস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম। তার বাড়ি খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নে। এর আগে সোমবার সন্ধ্যায় ওই ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

পরিবারের বরাত দিয়ে আটোয়ারী থানার ওসি মো. সোহেল রানা বলেন, ‘গত বুধবার দুপুরে শিক্ষক আল আমিন মাদ্রাসার এক ছাত্রকে তার কক্ষে ডেকে ধর্ষণ করে। গতকাল সোমবার দুপুরে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। বাড়ি গিয়ে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। ওই দিন সন্ধ্যায় বোদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমানের বাসায় শিক্ষক আল আমিনকে ডেকে নিলে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করেন কাউন্সিলর আরিফুর। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে মামলা করেন। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

কাউন্সিলর আরিফুর রহমান বলেন, ‘বাসায় ডেকে আনার পর ওই ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করেছে শিক্ষক আল আমিন। পরে ছাত্রের পরিবারের উপস্থিতিতে ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

 

/এএম/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার