ধানক্ষেতে পড়ে ছিল ফুটবলারের লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩, ১৭:১০আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৭:১০

কুড়িগ্রাম শহরের ধরলা সেতু এলাকায় ধানক্ষেতে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় এক ফুটবলারের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই ফুটবলারের গায়ে ঢাকা ওয়ারী ক্লাবের জার্সি ছিল।

নিহত ফুটবলারের নাম লিংকন ইসলাম (১৯)। তিনি ধরলা সেতু সংলগ্ন চর ভেলাকোপা এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। জেলা ক্রীড়া সংস্থার আওতায় অনূর্ধ্ব-১৭ দলে ফুটবল খেলেছেন। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার হয়ে ফুটবল লীগে অংশ নিয়েছেন। সর্বশেষ জেলা জজ কোর্ট মার্কেটের একটি জুতার দোকানে বিক্রয়কর্মীর কাজ করতেন।

লিংকনের পরিবারের বরাতে স্থানীয় যুবক মাইদুল জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে যান লিংকন। এরপর আর ফেরেননি। সকালে স্থানীয়রা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এ সময় লাশের পাশে ড্যান্ডি আঠার কৌটা পাওয়া গেছে।

লিংকন ইসলাম

মাইদুল বলেন, ‘লিংকন ও তার ছোট ভাই ফুটবল খেলেন। লিংকনের গায়ে থাকা ওয়ারী ক্লাবের জার্সিটি মূলত ওর ছোট ভাইয়ের।’

পুলিশের ধারণা, লিংকন ড্যান্ডি আঠা দিয়ে নেশা করে পানিতে পড়ে গিয়েছিলেন। এরপর আর উঠতে না পারায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, ‘লাশ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হবে।’ 

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম