একজন নেতাকর্মী বেঁচে থাকতে তত্ত্বাবধায়ক আসবে না: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ০৪:৫০আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:০৮

যারা আমাদের স্বাধীনতাকে মেনে নেয়নি, হায়নার দল কাপুরুষের মতো স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কিছুদিনের জন্য সফল হলেও, বাস্তবে তারা সফল হয়নি। আর্নেস্ট হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’র মতো বলতে হয়, ‘আ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড’। একজন মানুষকে পরাজিত করা যায় কিন্তু ধ্বংস করা যায় না।

রবিাবর (২০ আগস্ট) রাতে বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল ও শোকসভা করে আদিতমারী আওয়ামী লীগ। সেখানে রাত ১১টার সময় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, একজন নেতাকর্মী বেঁচে থাকতে তত্ত্বাবধায়ক সরকার আসবে না। তারেক লন্ডনে বসে তার বাবার মতো মিথ্যাচার করছে। বিএনপি-জামায়াতকে বলতে চাই, আপনাদের যদি জনপ্রিয়তা থাকে, তাহলে নির্বাচনে আসুন। ২০০১ সালে আমাদের নেত্রী ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, আপনারা কোনও দিনও দিতেন না। আপনারা দেশ চালাতে ব্যর্থ হয়েছিলেন।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিননিধি মিজানুর রহমান বলেন, আমাদের নেতৃত্বের সংকট আছে। আগামী দুই-তিন মাসের মধ্যে নিরসন হবে। লন্ডনে বসে তারেক ষড়যন্ত্র করছে, তা প্রতিহত করতে হবে।

কেন্দ্র আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল তারেক জিয়া। সেদিন একের পর এক গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। নেত্রী সেদিন বেঁচে গেছেন। ২৩ জন নেতা মারা গেছেন। হাজার হাজার নেতাকর্মী শরীরে স্প্লিন্টার নিয়ে ঘুরছে। হত্যা, রক্ত, সন্ত্রাসকে পছন্দ করে। অস্ত্রের ব্যবসা করে। ১০ ট্রাক অস্ত্র তারাই এনেছিল।

কালীগঞ্জ, আদিতমারীসহ লালমনিরহাটের কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এরপর রাত ১২টার দিকে শোকসভাটি শেষ হয়।

/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী