বঙ্গবন্ধুকে ড. ইউনূসের সঙ্গে তুলনা করে কটূক্তি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩০ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুলনা করে দেওয়া বক্তব্যে কটূক্তির অভিযোগে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত বুধবার (৬ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে বিএনপির কর্মীসভায় এই বক্তব্য দেন তিনি। পরদিন সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করেছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান।

এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ১৯ জনকে সাক্ষী করা হয়েছে। এর সঙ্গে ছবি ও একটি ভিডিও ক্লিপ দিয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে মিলন বাজার এলাকায় এক সভায় বক্তৃতায় বলেন, শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তার চেয়ে হাজার গুণ বেশি চেনে ড. ইউনূসকে, তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির মিডিয়া সেল ভেরিফায়েড পেজে প্রচার করা হয়।

আসাদুল হাবিব দুলু বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন উল্লেখ করে আরও অভিযোগ করা হয়, গত ৩০ আগস্ট লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নে বিকাল আনুমানিক ৫টায় বিএনপি অফিসের সামনে বক্তব্যকালেও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন তিনি।

আওয়ামী লীগের সূত্র বলছে, এই ঘটনার প্রতিবাদে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সোমবার বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারে।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির প্রসিডিউর লাগবে। তারপর কাজ শুরু করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় স্থগিত 
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল 
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার নিন্দা
সর্বশেষ খবর
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত