‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা 

রংপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪০

‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল গঠনের ঘোষণা দেওয়া হয়।

নতুন দলের আত্মপ্রকাশের সময় শহিদুল ইসলাম সাজুকে আহ্বায়ক ও খোকন রায়কে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণিপেশার সচেতন মানুষ রয়েছেন।

মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষাসহ জনকল্যাণমুখী সুষ্ঠু ধারার রাজনীতি ও সচেতন রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছে দলটির নেতারা।

মানুষের কল্যাণে রাজনীতি করার লক্ষ্য ও উদ্দেশ্য থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে আহ্বায়ক শহিদুল ইসলাম সাজু বলেন, ‘আমাদের দেশে দল অনেক আছে, কিন্তু বেশিরভাগ দলের একই উদ্দেশ্য। সবাই ক্ষমতায় যেতে চায়, ক্ষমতা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। ক্ষমতার বাইরে থেকেও যে মানুষের জন্য রাজনীতি করা যায়, সেটা কেউই ভাবতে চায় না।’

তিনি আরও বলেন, ‘গত ৫২ বছরে কেউই জনগণের সমস্যা সমাধানের অংশ হতে পারেনি। সব সমস্যার মূলে রয়েছে অসুস্থ, অনৈতিক, অসৎ ও ভ্রষ্ট রাজনীতি। রাজনৈতিক প্রজ্ঞা, চর্চা, রাজনৈতিক শিখন ও শিষ্টাচারের অভাব রয়েছে সব দলে। সে কারণে বিভিন্ন শ্রেণিপেশার রাজনৈতিক সচেতন মানুষকে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ দল গঠন করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী