হত্যার পর ‘আমি ফাটাকেষ্ট, তোমার বোনকে খুন করেছি’ বলা ব্যক্তির মৃত্যুদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ১৪:৩৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৪:৩৭

দিনাজপুরের পার্বতীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে মজিবর রহমান (৬৪) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬) সকালে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে ২৫ হাজার টাকা অর্থদণ্ডও দেন।

মজিবর রহমান হত্যার পর স্ত্রীর ভাইয়ের মোবাইলে কল করে বলেন, ‘আমি ফাটাকেষ্ট, তোমার বোনকে খুন করিয়াছি’। লাশ দাফনের ব্যবস্থা কর বলে মোবাইল কেটে দেন। নিজ ছেলের করা মামলার এজাহারে বিষয়টি উল্লেখ করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি চিরিরবন্দর উপজেলার মথুরাপুর কুতুবডাঙ্গা গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে। তিনি পার্বতীপুর উপজেলার খলিলপুর মোল্লাপাড়া গ্রামে স্ত্রী ও সন্তানসহ বসবাস করতেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ অক্টোবর রাতে মজিবর রহমান ও তার স্ত্রী কহিনুর বেগম পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লাগে। এ সময় তাদের ছেলে বাবু মিয়া, সুজন ও আব্দুল আলিম বাড়িতে এসে বাবা মায়ের ঝগড়া বিবাদ বন্ধ করে এবং খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পর দিন সকালে সব ভাই বাড়ি থেকে ইটভাটায় কাজে চলে যান। পরে তারা জানতে পারেন তাদের বাবা মজিবর রহমান মোবাইলে কল করে তাদের মামাকে জানান, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। বিষয়টি জানতে পেরে তাদের মামা জিয়াউর রহমান বোনের বাড়িতে এসে বোনকে গলা কাটা মৃত অবস্থায় দেখতে পান।

পরে নিহতের ছেলে ও প্রতিবেশীরা এসে বিষয়টি পুলিশকে জানান। এই ঘটনায় নিহতের ছেলে বাবু মিয়া বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম বলেন, সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রাষ্ট্রপক্ষ মনে করছে, ন্যায়বিচার হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
একসঙ্গে জামায়াতপন্থি ৭ আইন কর্মকর্তার পদত্যাগ, কারণ কী
৩০ বছর আগের হত্যা মামলা থেকে খালাস পেলেন ৪ আসামি
সর্বশেষ খবর
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা