পূজা বন্ধে মন্দিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৩, ১৬:০৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৬:০৭

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকার শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এ নির্দেশ প্রদান করেন।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরের এ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন ও সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।

সম্প্রতি শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা আবারও দূর্গাপূজার প্রস্তুতি নিলে উত্তেজনার সম্ভাবনা থেকে জেলা প্রশাসনের নির্দেশে ১৪৪ ধারা জারির আদেশ দেওয়া হয় । বিভিন্ন পূজার সময় এলে জেলা প্রশাসনের মিটিংয়ে বিষয়টি আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ ১৫ বছর ধরে সমস্যার সমাধান হয়নি। তাই দীর্ঘ দেড় দশক ধরেই বন্ধ রয়েছে এ মন্দিরের পূজা কার্যক্রম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। এ বছর আবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দির ও তার আশপাশের এলাকায় এ বুধবার থেকে আগামী বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
হরমুজে ‘চাঁদাবাজি’, ইরানের সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি