গোপনে নিয়োগ, বাতিলের দাবিতে বিদ্যালয়ে তালা

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৩, ২০:০০আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২০:০০

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গোপনে নিয়োগ বাতিলের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। পরে প্রধান শিক্ষক আব্দুল গনি ও ম্যানেজিং কমিটির সভাপতি চাঁন মিয়ার অপসারণের দাবিতে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির কুশপুত্তলিকা দাহ করেন। 

রবিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর বালুরগ্রাম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিদ্যাললের পাঠ কার্যক্রম বন্ধ থাকলেও আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণ উপলক্ষে দাফতরিক কাজ চলমান।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদে গোপনে লোকবল নিয়োগ দেওয়া হয়। মোটা অংকের টাকার বিনিময়ে প্রধান শিক্ষকের শ্যালিকা মর্জিনা বেগমকে অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতাকর্মী মিতু রানীকে আয়া পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক আব্দুল গনি ও ম্যানেজিং কমিটির সভাপতি চাঁন মিয়া গোপনে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেও সে তথ্য ১১ মাস পর ফাঁস হয়। এরপর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ এলাকাবাসী নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেন এবং বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেন। কিন্তু নিয়োগ বাতিলে কার্যকর কোনও পদক্ষেপ না নেওয়ায় রবিবার বিদ্যালয়ের ফটকে তালা দেওয়া হয়েছে।

তালা দেওয়ার আগে বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা করেন বিক্ষোভকারীরা। মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রভাষক খলিলুর রহমান, প্রভাষক মিজানুর রহমান, ব্যাংকার নরুল ইসলাম, শিক্ষক রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল হুদা, আশরাফ আলী, শিক্ষক প্রতিনিধি কামরুজ্জামান, শেখ আব্দুল্লাহ, মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক ইউসুফ আলী, আওরঙ্গজেব ও আমির হামজা প্রমুখ।

বিক্ষোভ শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির কুশপুত্তলিকা দাহ করা হয়

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, ‘অবিলম্বে এ অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। সেইসঙ্গে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে অপসারণ করতে হবে। কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলন করা হবে। আমরা আজ তালা লাগিয়েছি। শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন। আগামীতে আমাদের সন্তানরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেবে।’ এ নিয়োগের সুষ্ঠু তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক আব্দুল গনি ও সভাপতি চাঁন মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান বলেন, ‘বিদ্যালয়ে তালা দেওয়ার খবর শুনেছি। অভিযোগের বিষয়ে একাডেমিক সুপারভাইজার তদন্ত করে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রতিবেদন দেবেন। তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।’

জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. শামছুল আলম জানিয়েছেন, তিনি নিয়োগ সংক্রান্ত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শামছুল আলম বলেন, ‘ওই প্রধান শিক্ষককের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। তবে বিক্ষোভকারীরা বিদ্যালয়ে তালা দিয়ে ঠিক করেননি। তারা আইন হাতে তুলে নিয়েছেন। তাদের তালা খুলে দেওয়ার জন্য বলেছি।’

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম