দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ১৯:১২ আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৯:১২

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে ঘোড়াঘাটে পাঁচ জন, সদরে চার জন, নবাবগঞ্জে তিন জন, চিরিরবন্দরে দুই জন, কাহারোলে একজন, বিরামপুরে একজন রয়েছেন।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী, সদস্য আনোয়ার বোহেন রানু, এমদাদুল হক, সাইদুল ইসলাম, সিংড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি আবুল হোসেন প্রধান, কাহারোল উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মেজবাহ উদ্দিন।

গ্রেফতার ব্যক্তিদের নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠায় সংশ্লিষ্ট থানা পুলিশ।

জেলার মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে ঘোড়াঘাট উপজেলায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘নাশকতা চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে সংশ্লিষ্ট মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

কোতয়ালী থানায় গ্রেফতার হয়েছেন চার জন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নাশকতা ও ভাঙচুর মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় অন্য উপজেলা থেকে আরও গ্রেফতার হয়েছেন দুই জন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল জানান, বিভিন্ন এলাকাতে পুলিশ অভিযান চালিয়ে অনেককেই গ্রেফতার করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম