টিকিট না থাকায় বাগবিতণ্ডার জেরে শিক্ষার্থীকে মারধর, ট্রেন থামিয়ে বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৩, ০২:৩০আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০২:৩০

টিকিট না থাকায় বাগবিতণ্ডার জেরে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছেন সহপাঠীরা।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় মারধরের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। পরে রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে পৌনে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। রাত সোয়া ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রবিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে আব্দুর রাজ্জাক নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড সায়েন্স বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী। 

আব্দুর রাজ্জাক ও তার সহপাঠীরা জানান, ঢাকা থেকে আব্দুর রাজ্জাক এবং তার এক বন্ধু একতা এক্সপ্রেস ট্রেনে করে দিনাজপুরে আসছিলেন। পথে একজন ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) তাদের টিকিট চেক করলে একটি টিকিট দেখান। এ সময় তাদের কাছে আরেকজনের টিকিটের টাকা দাবি করেন টিটিই। টাকা দিতে দেরি হওয়ায় তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে রাজ্জাককে মারধর করেন টিটিই ও তার সহকারী।

আব্দুর রাজ্জাক বলেন, টিটিইকে আমরা একটি টিকিট দেখাই। অপর টিকিট না থাকায় জরিমানা করে টাকা দাবি করেন। আমার কাছে তখন টাকা না থাকায় বন্ধুর কাছ থেকে নিয়ে দিতে চাই। কিন্তু টাকা দিতে দেরি হওয়ায় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে টিটিই এবং তার সহকারী আমাকে মারধর করেন। নেমপ্লেট খুলে রাখায় টিটিই ও তার সহকারীর নাম দেখতে পাইনি। পরে বিষয়টি সহপাঠীদের জানালে তারা প্রতিবাদ জানান।

এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউল হক বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। তাদের আশ্বস্ত করা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের