দিনাজপুরে ধানবোঝাই ট্রাকে আগুন

দিনাজপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ১৪:০৪ আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৪:০৪

দিনাজপুরের কাহারোলে একটি ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে থাকা ধান ও ট্রাকের কেবিন পুড়ে গেছে। 

রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাহারোল-বীরগঞ্জ সড়কের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটক করার প্রক্রিয়া চলছে। 

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ধানবোঝাই একটি ট্রাক কাহারোল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিছু দুর্বৃত্ত ট্রাকটি আটক করে এবং আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ট্রাকের চালক ও সহকারী দ্রুত বিষয়টি থানায় অবহিত করে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ট্রাকের ভেতরে থাকা কিছু ধান ও ট্রাকের সামনের কেবিন পুড়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম