দিনাজপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দিনাজপুর প্রতিনিধি 
০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:০০

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলার মির্জাপুর বাস টার্মিনালে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা এইচএপ্লাসওপি পরিবহনের বাসটিতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নেভায়।

বাসের হেলপার অমল জানান, বাসের দরজা জানালা বন্ধ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে যান। সেখান থেকে আগুনের সংবাদ পেয়ে ছুটে আসেন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম