এবার সারা দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে: টিপু মুনশি

রংপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘এবার নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সারা দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।’ বুধবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘যদিও বিএনপি নির্বাচনে না আসায় ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা আছে। তারপরও চারদিকে যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে, তাতে বোঝা যাচ্ছে প্রতিযোগিতামূলক ভোট হবে। বিএনপি দলগতভাবে নির্বাচনে না এলেও তাদের দলের অনেকে বিএনপি ছেড়ে অন্য দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।’

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন টিপু মুনশি। এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল মন্ত্রীর প্রধান প্রতিন্দ্বন্দ্বী। 

মোস্তফা সেলিম বেঙ্গল অভিযোগ করেছেন টিপু মুনশি পীরগাছার বাসিন্দা নন, তিনি বহিরাগত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘আমি ৭০ বছর ধরে এখানে আছি, বেঙ্গল যে দল করেন তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তো এদেশের মানুষ নন; তিনি ভারত থেকে এসেছেন। এরশাদ ১৯৪৭ সালের পর কুচবিহার থেকে এখানে এসেছেন। বেঙ্গল সাহেব নিজেই স্থির না। সকাল-বিকাল দল বদল করেন। একসময় আমাদের দলে ছিলেন, তার বাবাও একসময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। যারা প্রতিনিয়ত দল বদল করেন তাদের নিয়ে প্রশ্ন থেকেই যায়। জাতীয় পার্টির ওই প্রার্থী শেষ পর্যন্ত মাঠে থাকবেন কিনা, তা দেখার বিষয়। তারপরও বলবো, জনগণ যদি আমাকে ভোট দেয় নির্বাচিত হবো। আর জনগণ যদি তাকে ভোট দেয়, তা মাথা পেতে নেবো।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তুহিন চৌধুরী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
সংসদে বাণিজ্যমন্ত্রী২০৬ দেশে ৭৯১ পণ্য রফতানি করে বাংলাদেশ, আয় ৪৮ হাজার মিলিয়ন ডলার
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা