প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীসহ ৩৫ জনকে আটক

গাইবান্ধা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৩, ১৫:০৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৫:০৪

প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে র‍্যাব-১৩ এর সদস্যরা। আটকদের মধ্যে জালিয়াতি চক্রের পাঁচ হোতা ও ৩০ জন পরীক্ষার্থী রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ১৯টি ব্লুটুথ ডিভাইস ও ১৬টি মোবাইল ফোন এবং ব্যাংকের চেক উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) পরীক্ষা চলাকালে সময়ে গাইবান্ধা সদরের বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব জানায়, পরীক্ষা চলাকালে অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় চক্রের পাঁচ হোতাকে ও ৩০ পরীক্ষার্থীসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিকাল ৩টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানোর কথা জানিয়েছেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান।

/এফআর/
সম্পর্কিত
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
‘প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের কেউ বাদ পড়বে না’  
সহকারী শিক্ষক নিয়োগচূড়ান্ত সুপারিশ পেয়েও অপেক্ষায় ১৪ হাজার প্রার্থী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী