তরুণ ও যুবকরা হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ১৯:০৬ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৯:০৬

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বড় ভূমিকা রাখবে। দেশের তরুণ ও যুবকরা এসব প্রতিষ্ঠান থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তৈরি হবে। আমার প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসায় আমি চিরঋণী। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনারা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের সন্তান। আপনাদের সুখ-দুঃখে আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।’

শনিবার (২৭ জানুয়ারি) সকালে সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বোচাগঞ্জবাসীর পক্ষ থেকে পুনরায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের যে ইশতেহার তা বাস্তবায়ন করতে হলে স্মার্ট ও আধুনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। বেকারত্ব ঘোচাতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে ইশতেহার আওয়ামী লীগ নির্বাচনের আগে প্রকাশ করেছে, সেটি কেবল দলের নয় পুরো বাংলাদেশের ইশতেহারে পরিণত হয়েছে। আমি নির্বাচনি পথসভাগুলোতে বলেছিলাম, আগামীর বাংলাদেশ তরুণ ও যুবকদের। এ জন্য তোমাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

এ সময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডালিম সরকার, থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর উল্লাহ, বোচাগঞ্জ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ
চিকিৎসায় গাফিলতি দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, নার্সকে দিলেন এক ঘণ্টার সময়
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক