বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ১৬:১১আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৬:১১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ উঠেছে। বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। তবে লাশ কবে কখন ফেরত দেবে এ বিষয়ে কোনও কথা হয়নি। ময়নাতদন্তের পর লাশ ফেরত দিতে পারে।

রবিবার (২৮ জানুয়ারি) ভোর ৫টার পর ওই সীমান্তের ডাঙারপাড় এলাকার এক নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অন্যান্য সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া থাকে। ওই অংশে কোনও বেড়া নেই। সেখানে বাংলাদেশি এবং ভারতীয় জমি রয়েছে।

দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বিজিবি-বিএসএফের বৈঠক হয়েছে। নিহত রফিউল ইসলাম টুকলু পেশায় কৃষক ছিলেন। তিমি চোরাকারবারি বা গরু পারাপারের সঙ্গে জড়িত ছিলেন না। ভারতের অংশে সে চিনি আনতে গিয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম