চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে গিয়ে মিললো গরু

হিলি প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৫

দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নেমে জিজ্ঞাসাবাদে চোরের কাছে মিললো তিনটি চোরাই গরুর সন্ধান।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রাম থেকে চুরির সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া তিনটি গরু।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের দেলোয়ার হোসেন (৩২) এবং অপরজন নবাবগঞ্জ উপজেলার পদুমহার এলাকার মাইদুল ইসলাম (৩৫)।

স্থানীয় নারী ইউপি সদস্য নার্গিস বেগম জানান, বাঁশের তৈরি টঙে বসে গ্রামের এক দোকানে গল্প করছিলেন কয়েক বন্ধু। তাদের মধ্যে একজনের পাশে রাখা ছিল একটি বাটন মোবাইল। কিছু সময় পর পাশ ফিরে দেখেন মোবাইলটি আর নেই। তার কিছুক্ষণ আগে ওই এলাকায় চলাফেরা করতে দেখা যায় ছিঁচকে চোর মাইদুলকে। তাদের ধারণা সে-ই এ কাজ করেছে। তখন স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়ার পর তার কাছে নিয়ে যায়।

গ্রেফতার দুই আসামি

তিনি আরও জানান, মোবাইল চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে মাইদুল স্বীকার করে সে চুরি করার পর অনেক দূরে মোবাইলটি বিক্রি করেছে। কিন্তু এখন তার কাছে কোনও টাকা নেই। এক জায়গা থেকে মোটা অঙ্কের টাকা পাবে তখন সে মোবাইলটি উদ্ধার করে ফেরত দেবে। এলাকার লোকজনের সন্দেহ হয় এক ছিঁচকে চোর আবার মোটা অঙ্কের টাকা কোথায় পাবে? তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে সে সময় সে গরু চুরির কথা স্বীকার করে। পরে পুলিশে খবর দিলে জড়িত দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গরু চুরির সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে চুরি করা দুটি দেশি গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম