দিনাজপুরে বাসের ধাক্কায় ৪ ভ্যানযাত্রী নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে যাত্রীবাহী বিআরটিসি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খানসামা উপজেলার গোয়ালডিহি প্লানের বাজারের ইসমাইল হোসেনের ছেলে নজরুল ইসলাম নজু (৪৫), গোয়ালডিহি বটতলী এলাকার আজিম উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫০), টেকনাফের হরিখোলা গ্রামের মৃত মংসু চাকমার ছেলে নত্তা ইয়াং চকমা (৫২) ও একই এলাকার মৃত ইশ এসং চাকমার ছেলে সাইঙ্গো চাকমা (৪৫)।

দুঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭-৮ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক বিআরটিসির বাস পুলিশ হেফাজতে রয়েছে।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রানীরবন্দর বাজারে যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল ভ্যানটি। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন।

খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার