উদ্বোধনের দিনই বুড়িমারী এক্সপ্রেসে ঢিল, ভাঙলো জানালার গ্লাস

লালমনিরহাট প্রতিনিধি
১৩ মার্চ ২০২৪, ০১:০৩ আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:৫৩

দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চালু হওয়া আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেসে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ভেঙে গেছে জানালার গ্লাস। তবে পাথরের আঘাতে কোনও যাত্রী আহত হয়নি।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমনিরহাটের বুড়িমারী থেকে যাত্রী নিয়ে পারুলিয়া বাজারের ঘুণ্টি ঘর এলাকায় পৌঁছালে কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তি পাথর ছুড়ে মারে বলে জানিয়েছেন ট্রেনের যাত্রীরা।

এর আগে দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি ও মতিয়ার রহমান এমপি।

ট্রেনে থাকা যাত্রীরা জানান, ট্রেনটি হাতীবান্ধা স্টেশন ছেড়ে পারুলিয়া স্টেশনের কাছে এলেই এলোপাতাড়ি পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের জানালার তিনটি গ্লাস ভেঙে যায়।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি৷ এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম