স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় কানে লাগানো ডিভাইসসহ যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ মার্চ ২০২৪, ১৮:১০আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৮:১০

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় কানে লাগানো মূল্যবান ডিভাইসসহ রোকনুজ্জামান (২৪) নামে এক যুবক আটক হয়েছে।

শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

রোকনুজ্জামান সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এহসানুল কবির জানান, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষের অন্যান্য পরীক্ষার্থীরা রোকনুজ্জামানের কাছ থেকে রহস্যজনক আওয়াজ শুনতে পায়। পরে পরীক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রের দায়িত্বরত সচিব রোকনুজ্জামানের শরীর তল্লাশি করে কানে থাকা সিমের সঙ্গে সংযুক্ত ডিভাইসটি উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সিম নম্বর (০১৩…) সম্বলিত একটি ইলেকট্রিক ডিভাইস যাতে মাস্টার কার্ড নম্বর ৫০০০০০৪৯০২০৪০০০৩, ‘রবার্ট শুমান’ লেখা। এর সঙ্গে কালো ও বাদামি রঙের একটি মাইক্রো এয়ারফোন যার গায়ে এ-৮০৮২২০৮ লেখা। গুগল থেকে জানা যায়, জার্মানিতে প্রস্তুত ডিভাইসটি বেশ মূল্যবান এবং রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ নজরদারির কাজে এ ধরনের ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। পুলিশ এটার উৎস অনুসন্ধান করছে বলে জানা যায়।

ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘আটক ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
মিরপুরে অটোরিকশা থেকে কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ