ঈদের দিন ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

পঞ্চগড় প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ১৭:৩৯ আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৭:৩৯

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদের দিন ঘরে ঢুকে শাহনাজ পারভীন (২৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ পারভীন ওই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। তাদের ছয় বছরের মেয়ে ও চার মাসের এক ছেলেসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহনাজের স্বামী আব্দুল মজিদ পোশাক কারখানায় কাজের সুবাদে ঢাকায় থাকেন। প্রতিবেশী আইনুলের ছেলে রাজু হোসেন (২৭) মাঝেমধ্যে শাহনাজকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। এ নিয়ে পরিবারে অশান্তি দেখা দেয়। তখন রাজুকে তাদের বাড়িতে আসতে নিষেধ করেন শাহনাজ ও তাদের স্বজনরা। এ নিয়ে ক্ষুব্ধ ছিল রাজু। বৃহস্পতিবার সকালে শাহনাজের স্বামী ঈদের নামাজ পড়তে যান। বাড়ি ফাঁকা থাকায় আগে থেকে ওতপেতে থাকা রাজু ঘরে ঢুকে শাহনাজকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে শাহনাজের মেয়ের চিৎকারে স্থানীয়রা এসে দেখেন গলাকাটা লাশ পড়ে আছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রাজু। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম