কার্যালয়ের সামনে ইট দিয়ে ডিসির গাড়ি ভাঙলেন যুবক

পঞ্চগড় প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ১৭:১৯আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৭:১৯

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাখা জেলা প্রশাসকের সরকারি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। মাদকাসক্ত এক যুবক ইট দিয়ে সামনের গ্লাসটি ভেঙে দেন।

এ সময় স্থানীয়রা আবু জাফর (২৭) নামে এক যুবককে আটক করে। পরে তাকে পঞ্চগড় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

জানা গেছে, আটক আবু জাফর পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে। হঠাৎ হামলাকারী ওই যুবক ইট দিয়ে ডিসির পাজেরো স্পোর্টস জিপে সামনের গ্লাসটি ভেঙে দেয়। তবে কী কারণে গাড়িটি ভাঙচুর করেছে তার কোনও কারণ জানা যায়নি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গাড়ি ভাঙচুরের সময় আটক করে পুলিশে সোপর্দ করে।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) রঞ্জু আহাম্মদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হবে। কেন এবং কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা জিজ্ঞাসাবাদ চলছে।

/এফআর/
সম্পর্কিত
আইসিইউতে চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা জেলা প্রশাসক 
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
মাঠ প্রশাসনে স্বচ্ছতা-জবাবদিহির কড়া বার্তা ডিসি সম্মেলনে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের