পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের

পঞ্চগড় প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ১৩:০৩ আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৩:০৩

পঞ্চগড়ে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জেলার বোদা পৌরসভার খাটো পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মাহেন্দ্র ট্রলির চালক জাহিদুল ইসলাম (৩০) ও পথচারী নুর জাহান (৫০)। এ সময় আহত হন আরও তিন জন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে একটি ট্রাক বোদায় আসছিল। বিপরীত দিক থেকে একটি মহেন্দ্র ট্রলি দেবিগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বোদা পৌরসভার খাটো পাড়া এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে বদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফুল কবির দুই জনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসাধীন রয়েছেন।

বোদা থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, ট্রাক ও মাহেন্দ্র জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
উত্তরায় বাসের ধাক্কায় পরিবহনশ্রমিক নিহত
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনের
মেলা দেখতে বের হয়েছিলেন তিনজন, বেঁচে ফিরলেন না কেউ
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক