বাসের ধাক্কায় প্রাণ গেলো স্বামীর, হাসপাতালে স্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি
২২ জুন ২০২৪, ০২:০৯আপডেট : ২২ জুন ২০২৪, ০২:০৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন মন্ডল (৩২) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী হাজেরা বেগম (২৬) গুরুতর আহত হন। শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন মন্ডলের বাড়ি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে। তিনি ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। আহত স্ত্রী হাজেরা বেগমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, মোটরসাইকেলে রতন মন্ডল স্ত্রীকে সঙ্গে নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় রংপুরগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন নিহত ও আহত হন স্ত্রী।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী