হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি প্রতিনিধি
২২ জুন ২০২৪, ১৩:১৮আপডেট : ২২ জুন ২০২৪, ১৩:১৮

পবিত্র ঈদুল আজহার উপলক্ষে টানা আট দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে পুনরায় পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। চালু হয়েছে বন্দরের ভেতরের সব কার্যক্রম। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত আট দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ ছিল। আজ থেকে পুনরায় পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছেন। এ জন্য বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু-এক দিন সময় লাগবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘টানা আট দিন বন্ধের পর সকাল সাড়ে ১১টায় বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়। সেই সঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, পণ্য বোঝাই করাসহ সব কার্যক্রম শুরু হয়েছে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘ঈদ উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চলেছে। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’ 

/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের