গ্যারেজের নৈশপ্রহরীকে হত্যা করে অটোরিকশা চুরি

গাইবান্ধা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৪:৩৬আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৪:৩৬

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি গ্যারেজে থাকা দুদু মিয়া (৬০) নামে এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় গ্যারেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে ৫টি অটোরিকশা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান।

শনিবার (১৩ জুলাই) গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জিন্নু মিয়ার গ্যারেজে অটোরিকশা রেখে চার্জ করতেন চালকেরা। প্রতিদিনের মতো রাতের বেলা গ্যারেজে ডিউটি করছিলেন দুদু মিয়া। গভীর রাতে গ্যারেজে একদল দুর্বৃত্তরা ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে। এরপর গ্যারেজে থাকা ৫টি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

গ্যারেজমালিক জিন্নু মিয়ার অভিযোগ, একটি চিহ্নিত চোর চক্র এই ঘটনার সঙ্গে জড়িত। এর আগেও গ্যারেজ থেকে অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। চিহ্নিত চোর চক্রটি পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটিয়েছে।

ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, ‘নৈশপ্রহরী দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে হত্যার ঘটনাটি পূর্বশত্রুতা ও পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী