সারা দেশ ঘুরে আমার ধারণা হচ্ছে, কোথায় কী প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ১৩:০৭ আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৩:০৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘বাংলাদেশের সব জায়গায় চিকিৎসা সংকট আছে। সংকট কাটানোর জন্য নতুন করে কিছু চিকিৎসক নেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করি, সংকট কাটিয়ে উঠতে পারবো। এজন্য আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি– আমার একটি ধারণা হচ্ছে কোথায় কী প্রয়োজন। তারপরে ঢাকায় গিয়ে আমি সেটি সমাধান করার চেষ্টা করবো।’

শনিবার (১৩ জুলাই) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের আসার আগ্রহ কম থাকার ব্যাপারে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি যদি চিকিৎসককে বাসস্থান ঠিকভাবে দিতে পারি, নিরাপত্তা দিতে পারি– তাহলে তারা মফস্বল শহরে আসবেন, আমি আসতে বাধ্য করবো। এখন অধিকাংশ জায়গায় মেয়েরা কাজ করেন। তাদের নিরাপত্তা প্রয়োজন, ভালো বাসস্থান প্রয়োজন।

‘কমিউনিটি ক্লিনিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটির ওপর জোর দেওয়ার চেষ্টা করছি। কারণ, কমিউনিটি ক্লিনিককে স্বাবলম্বী করতে পারলে উপজেলা, জেলা সব জায়গায় ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’

পরিদর্শন কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মো. খোরশেদ আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাকারিয়া, সিভিল সার্জন ডাক্তার বোরহান-উল ইসলাম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম