গাইবান্ধায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা, গ্রেফতার ১৪

গাইবান্ধা প্রতিনিধি 
১৮ জুলাই ২০২৪, ১৯:২৮আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৯:২৮

গাইবান্ধায় কোটা সংস্কার আন্দোলনের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। এরই মধ্যে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে কোটা সংস্কারের দাবিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের এক নম্বর ট্রাফিক মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। একপর্যায়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালান। ভাঙচুর ও আগুন দেওয়া হয় ১৩টি মোটরসাইকেলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদেরর ইটপাটকেলের আঘাতে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মাসুদ রানাসহ দেশ কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম