ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ আগস্ট ২০২৪, ১৯:২৮ আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৯:২৮

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। বজ্রাঘাতে রানীশংকৈলে মা-মেয়ে এবং হরিপুরে এক যুবকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন স্বজন ও আমগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হবিবর রহমান।

মৃতরা হলেন রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উষধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা ও তার মেয়ে সাথী আক্তার এবং হরিপুরের আমগাঁও ইউনিয়নের যাদুরাণী পশ্চিম কলেজপাড়া এলাকার নওসাদ আলীর ছেলে আলিম।

মেরিনার স্বামী সৈয়দ আলী বলেন, ‘রবিবার দুপুরে আমার স্ত্রী মেরিনা বেগম ও মেয়ে সাথী আক্তার বাড়ির পাশে ধানক্ষেতে নিড়ানি দিচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা করে। পথিমধ্যে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

অপরদিকে, হরিপুরের যুবক আলিমের কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় বলে জানা গেছে। হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, ‘দুপুরে মাঠে কাজ করছিলেন আলিম। সে সময় সেখানে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম