ভিক্ষা করে মদপান, নারীসহ ২ জনের মৃত্যু

হিলি প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ১৭:৫২ আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৭:৫২

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে বিয়ের অনুষ্ঠানে চোলাই মদপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় পড়ে সিরাজুল ইসলাম (৫৫) ও শারতী পাহান নামের এক নারীসহ দুজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া ওই নারীর কাছ থেকে একটি দেশীয় চোলাই মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের মাল ভবানী পাঠকপাড়া গ্রামের একটি কূপ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। সিরাজুল ইসলাম উপজেলার কুশদহ ইউনিয়নের খালিদপুর গ্রামের পেশকার আলীর ছেলে। শারতী পাহান রংপুরের মিঠাপুকুর এলাকার চকগোপাল সরকারপাড়া গ্রামের শুকু পাহানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের মালভবানি পাঠকপুর এলাকার এক আদিবাসী মেয়ের বিয়ের আয়োজন চলছিল। অনুষ্ঠানে পাশের বাড়ির খুলির ধারে রাতের অন্ধকারে তারা মদপান করেন। নেশাগ্রস্ত অবস্থায় কোনও এক সময়ে ওই স্থানে থাকা একটি পরিত্যক্ত পানি ভর্তি কুয়ার মধ্যে তারা দুজনে পড়ে যান। পাশের বাড়িতে থাকা এক নারী পড়ার শব্দ শুনে স্থানীয়দের খবর দেন। কিন্তু গ্রামবাসী এসে তাদের উদ্ধার করতে পারেননি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ কুয়া থেকে দুজনের লাশ উদ্ধার করে। মৃত ওই আদিবাসী নারী গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াতেন। দিন শেষে যা উপার্জন হতো তাই দিয়ে বাংলা মদপান করতেন। কোনও অনুষ্ঠান হলে সেখানে গিয়ে মদপান করতেন। সিরাজুল মুসলিম ধর্মের মানুষ হলেও নিয়মিত মদপান করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক জানান, ধারণা করা হচ্ছে, দুজনই মদপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় পড়ে যান। তাদের মধ্যে ওই নারীর কাপড়ে পেঁচানো অবস্থায় একটি দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে। উভয়ের পরিবারের কোনও আপত্তি না থাকায় প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম