পঞ্চগড়ে মা ও দুই ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ০৯:০৭ আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৯:০৭

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আলোচিত মা ও দুই ছেলের খুনের সর্বোচ্চ বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বোদা বাজার কাপড় ব্যবসায়ীদের উদ্যোগে শুক্রবার (১৬ আগস্ট) বিকালে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দুপাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্যরা বলেন, ‘অতি দ্রুত খুনের সঙ্গে জড়িত সকল ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’ এর আগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বোদা বাজারে অবস্থিত কাপড় ব্যাবসায়ী সেলিমের দোকানের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত বুধবার (১৪ আগস্ট) রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে বাসিন্দা বোদা বাজারের কাপড় ব্যবসায়ী শেখ সেলিমের স্ত্রী ও তার দুই ছেলেকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

জেলা পুলিশ সুপার (এসপি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেলিমের মুরগির খামারে কাজ করতেন হত্যাকারীরা। চাকরিচ্যুত হওয়ায় পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আসামিরা। মামলায় ৪ জন আসামির মধ্যে ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোদা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সোহেল, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, প্রচার সম্পাদক জাভেদ মজুমদার খসরু, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন শিলন, সাবেক সভাপতি বদরুদ্দোজা খান প্রমুখ। এ সময় সমিতির সকল সদস্যসহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম