ষাটোর্ধ্ব নারীকে যুবদল নেতার মারধর, থানায় অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪০

কুড়িগ্রামের চিলমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের বিরুদ্ধে ষাটোর্ধ্ব এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার থানাহাট ইউনিয়নের মজিদের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) চিলমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার শিকার ওই নারী বলেন, ‘বিকালে ছেলেকে খুঁজতে পাম্পের মোড়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে রেজাউল আমার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সে আমাকে ধাক্কা মারলে পাশে থাকা বেঞ্চের ওপর পড়ে যাই। এরপর সে আমাকে চড়থাপ্পড় মারে । এ সময় আমার ছেলে ও ছেলের বউ এগিয়ে আসলে তাদেরও চড়থাপ্পড় মারতে থাকে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।’

আব্দুল হাই, আবু বক্কর সিদ্দিক, মিলন মিয়া, সাহেদুল, শাহালমসহ স্থানীয় কয়েকজন জানান, রেজাউল করিম দলের ক্ষমতা দেখিয়ে এলাকায় অনেকের সঙ্গেই খারাপ আচরণ করছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যাচ্ছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানায় এলাকাবাসী।

অভিযুক্ত যুবদল নেতা রেজাউল করিম বলেন, ‘ওই নারীকে আমি মারিনি বরং তিনি আমার গায়ের ওপর পড়েছিলেন। আমি সরিয়ে দিয়েছি। আমাকে হেনস্তা করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।’

নারীর ওপর হামলার ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ। তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম