জি এম কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১২

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের হকার্স মার্কেটের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেন দলের নেতারা।

এরপর ডিবি রোডের গার্নাস মার্কেটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম লেবু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোস্তফা মহসিন সরকার। বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী শেরীফা কাদেরের বিরুদ্ধে করা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা দ্রুত ষড়যন্ত্রমূলক এই মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাহমুদুল হাসান জয় (১৪) নামে এক কিশোরকে হত্যার অভিযোগে গত মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে একটি মামলা করা হয়। মাহমুদুল হাসান জয়ের পূর্ব পরিচিত দাবি করে মামলাটি দায়ের করেন রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ হাউজিংয়ের ২৩/এ বাড়ির বাসিন্দা মো. রবিউল আউয়াল। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী শেরীফা কাদেরসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে। এর পাশাপাশি মামলায় হামিম গ্রুপের স্বত্বাধিকারী ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ এবং ব্যবসায়ী রংধনু গ্রুপের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিককেও আসামি করা হয়।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের