ট্রাক্টরের ব্যাটারি খুঁজে না পেয়ে যুবককে পিটিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১১ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১১

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কমরপুর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে জ্যোৎস্না ফিলিং স্টেশন চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত মো. জীবন ইসলাম (২৩) বীরগঞ্জ পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের ফিশারি এলাকার রোস্তম আলী মিস্ত্রির ছেলে। তিনি দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে লাইজু রহমান বাবু নামের স্থানীয় এক ব্যক্তি তার ট্রাক্টরটি কমরপুর এলাকায় জ্যোৎস্না ফিলিং স্টেশন চত্বরে রাখেন। রবিবার সকাল ৮টার দিকে ট্রাক্টরটি নেওয়ার সময় দেখেন গাড়ির ব্যাটারি নেই। পরে ফিলিং স্টেশনের নৈশপ্রহরী জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে লাইজু রহমান পাশেই জীবন ইসলামের বাড়িতে যান। ব্যাটারি চোর সন্দেহে তাকে ঘুম থেকে ডেকে তুলে ফিলিং স্টেশনের জেনারেটর কক্ষে নিয়ে হাত-পা বেঁধে পেটানো হয়। আশঙ্কাজনক অবস্থায় জীবনকে বেলা সাড়ে ১১টার দিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জীবনের বাবা রোস্তম আলী জানান, লাইজু রহমান ও নৈশপ্রহরীসহ কয়েকজন জীবন ইসলামকে তুলে নিয়ে যায়। পাম্পের ওখানে নিয়ে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে শরীরে গরম পানি ঢালা হয়। সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে নির্যাতন করা হয়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় জীবন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‌‘লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবকের স্বজনরা থানায় এসে কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
এক তরুণকে পিটিয়ে হাসপাতালে রেখে গেলো দুর্বৃত্তরা, পরে মৃত্যু
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম