ঠিকাদারের গোডাউনে মিললো ৬০০ বস্তা সরকারি চাল, তদন্তে কমিটি

লালমনিরহাট প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ১০:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৯

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬০০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি বাজারের একরামুল হকের গুদামঘর থেকে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। একরামুল হক পেশায় একজন ঠিকাদার ও চাতাল ব্যবসায়ী।

প্রশাসন সূত্র বলছে, চালগুলো উপজেলার ভোটমারি খাদ্যগুদামের। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বাদী হয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘এজাহারটি আমরা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয় কুড়িগ্রামে পাঠাবো। তারপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, ‘৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। খাদ্যনিয়ন্ত্রক মামলা করবেন।’

আতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা খাতুনকে প্রধান করে করা জেলা প্রশাসনের তদন্ত কমিটিতে জেলা খাদ্যনিয়ন্ত্রক স্বপন কুমার দে, এএসপি (বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, কালীগঞ্জ এসিল্যান্ড অমিত কুমার বিশ্বাসকে সদস্য করা হয়েছে।

জেলা খাদ্যনিয়ন্ত্রক স্বপন কুমার দে বলেন, ‘চালগুলো আমাদের। উপজেলা খাদ্য কর্মকর্তা মামলা করেছেন। জেলা প্রশাসনের দফতর থেকে একটি কমিটি করা হয়েছে। দুই কমিটি একসঙ্গে কাজ করলে অসুবিধা হতে পারে। তাই আমরা কমিটি করিনি। এই কমিটি কাজ শেষ করলে আমরা ডিপার্টমেন্টাল কমিটি করবো।’

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘৪ সদস্যের কমিটি শনিবার (৫ অক্টোবর) থেকে কাজ শুরু করবে। ৫ কর্মদিবসের মধ্যে কাজ শেষ করবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডের’ অভিযোগ তদন্তে কমিটি গঠন
এপস্টেইন ইস্যুতে প্রকাশ্য তদন্তের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
গুমের অভিযোগ পুলিশকে তদন্তে দিলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: অধিকার
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা