মাছ চুরির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৪, ২৩:০০ আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২৩:০০

মাছ চুরির অভিযোগে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা শহরের বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিবপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিজল এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান তারেক। তিনি ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে চাকরিরত। তার বিরুদ্ধে অন্যের পুকুর থেকে সংঘবদ্ধভাবে মাছ চুরির অভিযোগ পাওয়ার দাবি করেছে পুলিশ। তবে মামলার বাদীর পরিচয় জানাতে পারেনি।

মেহেদীর বড় ভাই আরিফ বলেন, ‘মেহেদীকে কেন গ্রেফতার করা হয়েছে, তা আমাদের জানা নেই। তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তবে ধারণা করছি বিশেষ অভিযানের নামে গ্রেফতার করা হয়েছে। আমরা থানায় গেলে পুলিশ বলেছে পরে আসতে।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক সাধারণ সম্পাদক মেহেদী ভাইয়ের বিরুদ্ধে কোনও মামলা নেই। সোমবার সন্ধ্যার পর তার বাড়ির পাশের বটতলা বাজারে তিনি চা পান করতে আসলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কী অভিযোগ, তা আমাদের জানা নেই।’

এসআই সহিজল বলেন, ‘মেহেদীকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অন্যের পুকুরের মাছ চুরির অভিযোগ আছে।’

মামলার বাদীর পরিচয় জানতে চাইলে তা জানাতে অপারগতা প্রকাশ করেন থানার দায়িত্বপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা। দায়েরকৃত মামলায় সোমবার রাত ৯টা পর্যন্ত অন্য কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি।

/এএম/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম