কাব স্কাউটসের সনদে শেখ হাসিনার সই, ডিসি বললেন ‘খেয়াল করিনি’

লালমনিরহাট প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ১১:২৭ আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১১:৫০

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কাব (শিশু স্কাউট) হলিডে অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা সনদ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে। এ নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। অবশ্য বিষয়টিকে ‘অসতর্কতা’ বলে মন্তব্য করেছেন জেলা স্কাউটসের সভাপতি ও প্রশাসক রকিব হায়দার।

শনিবার (২৬ অক্টোবর) দিনভর অনুষ্ঠান শেষে সনদ বিতরণ করেন জেলা স্কাউটসের সভাপতি ও প্রশাসক এইচ এম রকিব হায়দার। এসময় জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা খাতুন, উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও নূর-ই-ইলাহী, ওসি আলী আকবরসহ জেলা ও উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস দল অংশ নেয়। এ সময় জেলা স্কাউটসের পক্ষ থেকে তাদের বিভিন্ন খেলাধুলা, শিক্ষা প্রশিক্ষণ, মানবিক শিক্ষা দেওয়া হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে শিক্ষক ওবায়দুর রহমান সনদ থাকা সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই নিয়ে প্রশ্ন তোলেন। এর বিরোধিতা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘আদিতমারী উপজেলা স্কাউটস আজ (শনিবার) যাদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেট  ফ্যাসিবাদ আমলের। সইটি দেখবেন। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।’

এ ব্যাপারে উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও নূর-ই-ইলাহী বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। এটি নিয়ে আমরা কাজ করবো।’

জেলা প্রশাসক রকিব হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর সইযুক্ত সনদ তাৎক্ষণিকভাবে খেয়াল করা হয়নি। সনদগুলো প্রত্যাহার করা হবে। প্রত্যাহারের পরে আমরা বিষয়টি উচ্চপর্যায়ে লিখবো। তারপর যে সিদ্ধান্ত আসবে তা-ই করা হবে।’

স্কাউটসের একজন সহকারী কমিশনার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিনটি বাচ্চাদের জন্য আনন্দময় ও শিক্ষণীয় করা হয়েছে। তারপরে সনদ বিতরণ করা হয়েছে। স্কাউটসের পক্ষ থেকে যে সনদগুলো দেওয়া হয়েছে, তাই বিতরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সনদগুলো ২০১৬, ২০১৮ ও ২০১৯ সালের। পদাধিকারবলে এই সনদগুলোতে তখনকার প্রধানমন্ত্রী সই করেন। সনদগুলো ফেরত নিতে মৌখিক নির্দেশ এসেছে। আমরা সনদ ফেরত নেবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম