কুড়িগ্রামে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ২০:৪৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২০:৪৯

হত্যা মামলায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিপন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উলিপুর পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মানাধীন মডেল মসজিদের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার রিপন মিয়া উলিপুর রেলস্টেশন সংলগ্ন জোনাইডাঙ্গা গ্রামের মফিজুল হক খন্দকারের ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১ সেপ্টেম্বর তিনি মারা যান। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০-৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তবে গ্রেফতার রিপন এই মামলায় এজাহারনামীয় আসামি নন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতার রিপন শিক্ষার্থী আশিক হত্যা মামলায় প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত আসামি। এ পর্যন্ত এই মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।’

ওসি নাজমুল আলম বলেন, ‘রিপন মিয়াকে থানায় নেওয়া হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী