ট্রাক চাপায় দুই বন্ধুর মৃত্যু

হিলি প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৩আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৩

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিফাত হোসেন বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে। তার বন্ধু খোকা বাবু ওই এলাকার মৃত রফিকের ছেলে। রিফাত মুদি দোকানি ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রিফাত সোমবার দুপুরে খাবার খেয়ে বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার উদ্দেশে বিরামপুর শহরের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর দোকান না খুলে বন্ধুকে সঙ্গে নিয়ে বিজুল এলাকায় যায়। সেখান থেকে শহরে ফেরার পথে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে এর নিচে  চাপা পড়ে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় খোকা বাবুকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে বিকাল সোয়া ৫টায় দিকে মোহনপুর এলাকার খোকা বাবুর মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, সড়ক দূর্ঘটনার  খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহত রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, আহত ১৫
বোনের বিয়ে খেয়ে বাড়ি ফেরা হলো না নুরের
খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে
সর্বশেষ খবর
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা