মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আ.লীগ নেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ০৯:৫২ আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৭

লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের উত্তরে আকিজ কোম্পানিসংলগ্ন কালভার্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আওয়ামী লীগ নেতা জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুঁড়ি ইউনিয়নের মধ্যকাদমা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলার ভেলাগুঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন আওয়ামী লীগ নেতা ফিরোজ হোসেন জিহাদ। এ সময় কালভৈরব বাজারের তেঁতুলতলা কালভার্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কালভার্টটি রাস্তা থেকে অনেক নিচু থাকায় ওই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় মরেদহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম