কৃষকের ১০ বিঘা জমির পাকা ধান কেটে দিলেন আনসার সদস্যরা 

লালমনিরহাট প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ২১:০৯ আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২১:০৯

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১২ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলার বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজান ও সিঙ্গিমারী ইউনিয়নে প্রায় ১০ বিঘা জমির ধান কেটে দেন তারা।

এ সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট ধন চরণ নাথ, বড়খাতা ইউনিয়নের কমান্ডার মতিউর রহমান, ফকিরপাড়া ইউনিয়নের কমান্ডার হবিবর রহমান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বড়খাতা এলাকার কৃষক আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি টাকার অভাবে জমি থেকে পাকা ধান কাটতে পারছিলাম না। মঙ্গলবার সকালে আনসার সদস্যরা দলবেঁধে এসে আমার জমির ধান কাটতে সহযোগিতা করেছেন। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

কমান্ড্যান্ট ধন চরণ নাথ বলেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় কৃষকদের পাকা ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চার ইউনিয়নে কার্যক্রম শুরু হলেও পুরো উপজেলায় আমাদের এই কার্যক্রম চলবে। যেসব কৃষক ধান কাটতে পারছেন না, পর্যায়ক্রমে তাদের সহযোগিতা করবো আমরা।’

/এএম/
সম্পর্কিত
‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’ 
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী, ভেতরে ছিল যা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম