দিনাজপুরে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

দিনাজপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ১৯:৪৭আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৪৭

দিনাজপুরে ২০২৪-২৫ মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকালে পুলহাট এলএসডি গোডাউনে ধান ও চাল সংগ্রহ অভিযানের কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন  খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 

দুজন কৃষকের দুই মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এ সময় জেলা প্রশাসক জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ, কৃষক ও মিল মালিকদের প্রতিনিধি এবং জেলার খাদ্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দিনাজপুরে এবার ৫২ হাজার ৮৭৩ মেট্রিক টন সিদ্ধ চাল, ১৩ হাজার ৮০৬ মেট্রিক টন আতপ চাল ও ১৭ হাজার ৯৯১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং ধান ৩৩ টাকায় সংগ্রহ করা হবে। চালকল মালিকদের কাছ থেকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহের ২৮ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
ধানে নয়, খড়েই টিকে থাকার লড়াই কৃষকের
সরকার কিনছে শুকনো ধান, ভেজা নিয়ে বিপাকে কৃষক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম