বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি করতে ‘চায় না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার’

হিলি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ১৩:৫২আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৪:৩৮

ভারতের পশ্চিমবঙ্গে আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই প্রদেশের উৎপাদিত এই নিত্যপণ্য রফতানির বিরোধিতা করছেন। এরই পরিপ্রেক্ষিতে এই দুটি পণ্যের স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু আমদানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে আগের স্লট বুকিং থাকা এসব পণ্য আমদানি অব্যাহত রয়েছে।

ভারতের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট খোকন সরকার বলেন, আলু ও পেঁয়াজ রফতানি বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে, কিন্তু কতটুকু কী হবে বলা যাচ্ছে না। ইতোমধ্যেই ভারতের মোহিদিপুর বন্দর দিয়ে রফতানি বন্ধ রেখেছে। হিলি দিয়েও সকাল থেকে বন্ধ ছিল, গাড়ি ছাড়ছিল না। এখন আবার চালু হয়েছে। পরে কী হবে বোঝা যাবে।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পণ্যটি আমদানি করা হচ্ছে। তবে আজ দুপুরে ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর পায় যে ভারতের রাজ্য সরকার আলু ও পেঁয়াজ রফতানি বন্ধ করে দেবে। পরে কী হবে সেটি বোঝা যাবে রাজ্য সরকারের মিটিং সেটি শেষ হলে। তবে আগে যেসব আলু ও পেঁয়াজের স্লট বুকিং নেওয়া ছিল আজ শুধুমাত্র ওই ট্রাকগুলো দেশে প্রবেশ করবে। স্লট বুকিং হচ্ছে, ভারত থেকে প্রতি ট্রাক পণ্য রফতানির ক্ষেত্রে রাজ্য সরকার ১০ চাকার ট্রাকে ১০ হাজার, ১২ চাকার ট্রাকে ১২ হাজার ও ১৪ চাকার ট্রাকে ১৪ হাজার টাকা ট্যাক্স নেয়। সেটি প্রদান করার পরে রফতানির লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু আজ সকাল থেকে আলু ও পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে রেখেছে রাজ্য সরকার।

হিলি স্থলবন্দর বন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ভারতের পশ্চিমবঙ্গে যে আলু উৎপাদন হয় সেটি অন্য এলাকায় যেতে দেবে না রাজ্য সরকার। আমরা পশ্চিমবঙ্গ থেকে আলু আমদানি করবো না। অন্য প্রদেশ থেকে আলু আমদানি করবো। পেঁয়াজের ক্ষেত্রেও একই কথা বলছে রাজ্য সরকার। তবে এখনও আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে এবং আগামীতেও ঢুকবে। ভয়ের কোনও কারণ নেই। আমরা নিয়মিত ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখেছি।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের