গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

গাইবান্ধা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় যুবদল নেতা শাহজাহান (৩৭) আহত হয়েছেন।

রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফজলুপুর ইউনিয়নের টাওয়ার বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।

আহত শাহজাহানকে দ্রুত উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ফজলুপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।

আহত শাহজাহান ও স্থানীয়রা জানান, হঠাৎ সন্ধ্যার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে তারা কার্যালয়ে থাকা কর্মীদের লক্ষ্য করে হামলা করে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয়রা সংঘবদ্ধ হওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন বলেন, দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনাটি পরিকল্পিত। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা থাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, বললেন ‘আ.লীগের নেতাকর্মীরাই করেছে’
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
যুবদলের এক জেলার শীর্ষ দুই নেতার সব পর্যায়ের পদ স্থগিত
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক