রেললাইনে বসে হেডফোনে গান শুনছিলেন তরুণ, ট্রেনের ধাক্কায় মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯

রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন এক তরুণ। এ সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় তার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেললাইনের বোর্ড বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিন রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।

ওই তরুণের নাম মেহেদী হাসান (২০)। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামের মিজানুর রহমান আকন্দের ছেলে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে তাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

স্বজনদের দেওয়া তথ্যমতে, দুই মাস আগে বিয়ে করেছিলেন মেহেদী। বৃহস্পতিবার তিনি শ্বশুরবাড়ি বেড়াতে যান। ওই দিন রাতে বোর্ড বাজার এলাকায় রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এ সময় রংপুর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া অভিমুখে আসার পথে রাত পৌনে ১০টার দিকে বোর্ড বাজার আউট সিগন্যালের কাছে পৌঁছালে তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া বলেন, ‘ফারাজীপাড়া গ্রামের মেহেদী হাসান নামে এক তরুণ ট্রেনের ধাক্কায় মারা গেছেন। বিকালে তার মরদেহ দাফন করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম