জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫১আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫১

নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর ও হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৌরভ হোসেন (৩৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তি ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। সোমবার (১৩ জানুয়ারি) রাতে পৌর শহরের চিকনমাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার গভীর রাতে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০১২ সালে রাজনৈতিক অস্থিরতার সময় হামলা চালিয়ে যুবলীগের নেতাকর্মীরা জামায়াতের স্থানীয় কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় করা মামলায় সৌরভ হোসেন পলাতক আসামি ছিলেন।

ওসি আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১ 
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি