লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে সোনালী ব্যাংকের বড়বাড়ীহাট শাখায় ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে সোনালী ব্যাংকের ভবনের পেছনের পাশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা চালানো হয়। বিষয়টি জেনে পুলিশকে খবর দেন ব্যাংকের কর্মকর্তারা। খবর পেয়ে ব্যাংকের ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। এতে আর্থিক কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংক বড়বাড়ীহাট শাখার প্রিন্সিপাল অফিসার মো. রাজু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে ডাকাতির চেষ্টা চলছে বলে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই। তবে ডাকাতরা ব্যাংক ভবনের পেছনের অংশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়লেও ভেতরে ঢুকতে না পারায় আমাদের আর্থিক কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকাতির জন্য ব্যাংকের ভবনের পেছন দিক থেকে সুড়ঙ্গ খুঁড়েছিল ডাকাতরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ। তার আগেই পালিয়ে গেছে ডাকাতরা।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর নবী বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় সুড়ঙ্গের মুখ থেকে লোহার জগ, ড্রিল মেশিন, লোহার শাবল, করাতসহ অন্যান্য যন্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি