রাস্তায় লোক নামানোর আগে নির্বাচন দিয়ে সম্মান নিয়ে বিদায় নিন: গয়েশ্বর

লালমনিরহাট প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বর্তমান সরকারের কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা নিরপেক্ষতা হারাতে যাচ্ছে। এই সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, তাই সব বিষয়ে মাথা ঘামানোও ঠিক নয়। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

তিনি বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, ‘নির্বাচনের জন্য লোকজন রাস্তায় নামানোর আগে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সম্মান নিয়ে বিদায় নিন। কারণ আন্দোলন হয়েছে ফ্যাসিবাদের পতন ও ভোটাধিকার ফিরে পেতে। কে ক্ষমতায় আসবে সেটা বড় কথা নয়। মানুষ তাদের ভোট দিতে চায় এটা বড় কথা।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘অনেকেই বলেন ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে ৭১এর ১৬ ডিসেম্বর কী হয়েছে? ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন মানুষকে তাদের ভোটাধিকার দিতে  হবে। কিছু বুদ্ধিজীবী বের হয়েছে তারা সরকারকে পরামর্শ দিচ্ছে, তারা রাজনীতিবিদদের পছন্দ করেন না। তারা বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। বিএনপি ক্ষমতায় না গেলে তাহলে কি ৭১ এর পরাজিত শক্তি বা ফ্যাসিবাদ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে?

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম এ সদস্য বলেন, ‘গত ১৬ বছরে বাজার যেমন সিন্ডিকেটের দখলে ছিল এখনও সেই সিন্ডিকেট সরকার ভাঙতে পারেনি। এ সিন্ডিকেট ভাঙতে নির্বাচিত সরকার প্রয়োজন।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক আব্দুল খালেক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপি-র যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক, কালীগঞ্জ বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী